• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বাঘাইছড়ি ও নানিয়ারচরে বন্যা কবলিত মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2024   Tuesday

রাঙামাটিতে বন্যা কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (সিআরএস), সহযোগী সংস্থা কারিতাস এবং আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসএর যৌথ অর্থায়নে জেলার বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

গেল  ২৫নভেম্বর বাঘােইছড়ি উপজেলা পরিষদ হল রুমে বন্যা কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা  অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রিপন চাকমা। এসময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে,  গেল ৭ নভেম্বর নানিয়ারচর উপজেলার উপজেলা পরিষদ হল রুমে সভারে আয়োজন করা হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলায় নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আমিনুল আহসান খান।   এসময়  স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের আওতায় ত্রাণ, স্বাস্থ্য সেবা, এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব হবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম হবে। এসময় তারা বাঘাইছড়ি এবং নানিয়ারচর এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  পাশাপাশি বক্তারা  এই প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণে বিশেষ অবদান রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেন। 

উল্লেখ্য, রাঙামাটি জেলার বন্যা কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান প্রকল্প”-এর আওতায় ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, সরকারি দপ্তর এবং অংশীদার সংগঠনসমূহ একযোগে কাজ করছে।  এ অবহিতকরন সভার মাধ্যমে  এ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ