• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

রাঙামাটিতে সেনা কর্মকর্তা হত্যার আসামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Feb 2025   Tuesday

সেনা কর্মকর্তা হত্যার ঘটনার ওয়ারেন্টভুক্ত আসামী নিখিল নাথ(৫০) নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
পুলিশ জানায়, মঙ্গলবার গোপণ সংবাদের ভিত্তিতে নানিয়ারচর থানার ওসি নাজির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালায়। এসময় একটি বাড়ী থেকে  ওয়ারেন্টভূক্ত আসামী নিখিল নাথকে গ্রেফতার করতে সক্ষম হয়।  তিনি  ২০০৬ সালের ১৭ ডিসেম্বর নানিয়ারচর উপজেলার বগাছড়িতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে ঘিলাছড়ি সেনা ক্যাম্প  অধিনায়ক ক্যাপ্টেন মোঃ নুরুল আলম গাজী  হত্যা মামলার এক নম্বর আসামী। নানিয়ারচর থানা মামলা নং-১, ২৭/১২/২০০৬, ধারা-৩০২/৩৪ দন্ডবিধি,জিআর নং ৩০৪/০৬।  আটক নিখিল নাথ  ওই সময়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
 
নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানান, ওয়ারেন্টভূক্ত মামলার আসামী নিখিল নাথকে নানিয়ারচর থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ