• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ের চারণ সাংবাদিক ও গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ আর নেই

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2025   Friday

পাহাড়ের চারণ সাংবাদিক ও পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বৎসর। মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান, অসংখ্য স্বজন ও গুনাগ্রাহী রেখেছেন। তাঁর মৃত্যুতে রাঙামাটিতে বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে,দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ তবলছড়ির কন্ট্রাক্টর পাড়ারস্থ তাঁর গিরিদর্পণ কার্যালয়ে অফিস করার সময় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অসুস্থবোধ করছিলেন। পরে তিনি নিজ বাস ভবনে চলে যাওয়ার পর রাত আনুমানিক নয়টার দিকে ব্রেইন স্ট্রোক করে মাটিতে পড়ে যান। তাৎক্ষনিতভাবে তাঁর স্বজনরা রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে কর্মত্যরত চিকিৎসক রাত ৯টা ৩৭ মিনিটের দিকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীরা হাসপাতালে ছুটে যান। রাতেই হাসপাতাল থেকে তবলছড়ির কন্ট্রাক্টর পাড়ারস্থ বাসভবনে তাঁর মরদেহ নেওয়া হয়। শুক্রবার সকালে নিজ বাস ভবন থেকে তাঁর মরদেহ রাঙামাটি প্রেস ক্লাবে নেওয়া হয়। পরে শহীদ আব্দুল শুক্কর মাঠে তাঁর জনাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় উত্তর মগাদিয়া গ্রামে নেওয়ার পর পারিবারিক শশ্মানে তাঁকে দাফন করা হয়। একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

মরহুম একেএম মকছুদ আহমেদ ১৯৭৯ সালে পার্বত্য চট্টগ্রামে প্রথম সাপ্তাহিক বনভূমি ও ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি দৈনিক ইত্তেফাকে রাঙামাটি প্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম ও সাংবাদিকদের সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার একজন বাতি ঘর। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক সমাজ একজন  অভিভাবককে হারালো।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১০ জুলাই চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় উত্তর মগাদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মৃতঃ জামাল উল্লাহ ও মাতা জমিলা খাতুন।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ