• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে পুড়ল ৯৪টি রিসোর্ট,দোকানঘর,বসতঘর

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2025   Monday

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৪টি রিসোর্ট,দোকানঘর, রেষ্টুরেন্ট ও বসত ঘর পুড়ে গেছে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটেছে। ইকো ভ্যালী নামক একটি রিসোর্ট থেকে প্রথমে আগুন লাগে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও স্থানীয়রা ৫ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সাজেক পর্যটন ভ্রমণে উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন কেন্দ্রে সোমবার দুপুর পৌনে ১টার দিকে প্রথমে ইকো ভ্যালী নামের একটি রিসোর্টে আগুন লাগে। এতে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে পরে সাজেক অবকাশ রিসোর্টসহ আরো বাকী রিসোর্টগুলোতে একের পর এক আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথে স্থাণীয় লোকজন, সেনাবাহিনী ও পুলিশ আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে তারা সম্পূর্ন ব্যর্থ হন। বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালাসহ বিভিন্ন উপজেলা থেকে ১১টি ইউনিট খবর পেয়ে রওনা দিলেও সাজেকে পৌছতে প্রায় আড়াই ঘন্টার সময় লাগে ফায়ার সার্ভিসের কর্মীদের। এর পর তারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালালেও আগুনের লেলিহান তীব্রতা হওয়ায় তাদের বেগ পেতে হয়। পরে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহত হয়নি। তবে এ আগুন লাগার ঘটনা নিয়ে কেউই সঠিক তথ্য নিশ্চিত করতে না পারেননি। স্থাণীয়রা ধারনা করছেন রান্না ঘরের সিলিন্ডার, অথবা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আবার অনেকের ধারনা করছেন সিগারেটের আগুন থেকেও আগুন লাগতে পারে। 

এদিকে অঘ্নিকান্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে সাত কর্ম দিবসের মধ্য  তদন্ত প্রতিবেদন জমা দেবেন জেলা প্রশাসকের কাছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেববর্মন জানান, ভয়াবহ আগুনে ৩২টি রিসোর্ট, ৩৫টি বসত ঘর( ত্রিপুরা সম্প্রদায়ের ১৯টি ও লুসাই ১৬টি), ২০টি দোকানঘর ও ৭টি রেষ্টুরেণ্ট পুড়ে গেছে। এসব পুড়ে যাওয়া রিসোর্ট, বসত ঘর, দোকানপাত ও রেষ্টুরেণ্ট এর মালামালের কিছুই রক্ষা করতে পারেনি। ধারনা করা সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমতিয়াশ ইয়াসিন এক প্রেস বার্তায় জানিয়েছেন সাজেক পর্যটন এলাকায় শর্ট সার্কিটের মাধ্যমে সাজেক অবকাশ ম্যানুয়েল রিসোর্টসহ পার্শ্ববর্তী রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে পর্যটন কেন্দ্রের একপাশে পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্ষন্ত ১২০ থেকে ১৪০ টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি আগুনে পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুন যাতে অন্যত্র সরাতে না পারে সেজন্য পানি ছিটানো হচ্ছে। তবে সাজেক পর্যটনটি পাহাড়ের উপর হওয়াতে পানি নিয়ে সংকট পড়তে হয়েছে। কারণ পাহাড়ের নিচ থেকে পানি নিয়ে আসতে হয়। আগুন সম্পূর্ন নিভানো পর্ষন্ত বলা যাচ্ছে না কোথায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, পর্যটক গমনের উপর সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে এয়ারফোর্সের সহায়তা চাওয়া হয়। তবে আগুন নিয়ন্ত্রনে আসায় হেলিকপ্তার যায়নি। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত সহায়তা করা হবে।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ