• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হিল ফ্লাওয়ারের উদ্যোগে বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2025   Saturday

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শনিবার বিলাইছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ারের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। 

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইউপি নারী সদস্য বলাকা রানী চাকমা, কার্বারী থুইপ্রু মারমা, গণমাধ্যমকর্মী সুজন কুমার তঞ্চঙ্গ্যা ও অসীম চাকমা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির প্রকল্প ষ্টাফ চিনু মারমা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আলোচনা  সভায় বক্তারা বলেন, কণ্যা শিশুকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি এই বিষয়ে পুরুষদেরও নারীদের পাশে দাড়াঁতে হবে। এবং এই চর্চা আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। তবেই সমাজ তথা দেশ এগিয়ে যাবে। 

-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ