• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শিশুর যৌন নির্যাতনকারী দাদুকে আটক করেছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2025   Tuesday

রাঙামাটি শহরের ভেদভেদিরস্থ মোনতলা এলাকায় তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দাদু সুভাষ কুমার চাকমা ওরফে জাগুলুক্কে মঙ্গলবার সন্ধ্যায় স্হানীয় জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে। নির্যাতনের শিকার শিশুটি যৌন নির্যাতনকারী আপন দাদু।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ভেদভেদি মোনতলা এলাকায় পুলিশ আটক করতে গিয়ে সুভাষ কুমার পালিয়ে যায়। পরে স্হানীয় জনতা পালানোর সময় তাকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গেল রোববার রাতে শিশুটি তার আপন দাদু সুভাষ কুমার চাকমা(৬০) ও দাদির সাথে এক বিছানায় ঘুমিয়েছিল। সোমবার সকালে শিশুটি মা তার দাদি শিশু ও দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। পরে সকাল ৭ টার দিকে শিশুটির কান্নার শব্দ শুনতে পেলে শিশুটির মা এগিয়ে যায়। পরে শিশুটি তার মাকে বলে দাদু তার যৌনাঙে আঙুল দিয়ে নিপীড়ন করেছে। এ ঘটনার প্রতিবাদ করলে সুভাষ কুমার শিশুটির মা সাথে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে শ্বাশুরের সাথে শিশুটির মায়ের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ায় শিশুটি বাবা থামিয়ে দেয়। দুপুরের দিকে শিশুটির প্রস্রাবে সময় জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে ও শরীরে জ্বর আসে। পরে ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে শিশুটির মা।
ভুক্তোভোগী শিশুটির মা জানিয়েছেন, তার শ্বাশুর নিয়মিত মদ পান করেন। মদ পানের পর প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়ান। এ ঘটনায় তার শ্বাশুরে বিচার চাই।
--হিলবিডি/সম্পাদনা/সিআর।

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ