• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

রাবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2025   Tuesday

মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে জুলাই সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ জুনাইদ কবিরের সভাপতিত্বে অন্যান্যার মধ্যে বক্তব্যে দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, পরিকল্পনা ও উন্নয়ন ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভা.) ও বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালক (ভা.) আবদুল গফুর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সিএসই বিভাগের ৭ম ব্যাচের ছাত্র এম আখতারুজ্জামান অপু ও ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের ছাত্র আবদুল সাত্তার। জুলাই সঙ্গীত পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ গিয়াস উদ্দিন।

 এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণসহ  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও একাডেমিক ভবন-১ এর ১০০২ নং কক্ষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে উক্ত বিষয়ের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উপস্থিত শিশুদেরকে চিত্রাংকনসহ শিল্পের অন্যান্য মাধ্যমগুলোতে সম্পৃক্ত হতে উৎসাহিত করেন। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অঙ্কিত জুলাই গণ-অভ্যুত্থান সর্ম্পকিত চিত্রসমূহ মূল্যায়ন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জুলাই আন্দোলনের সূত্রপাত ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে শুরু হলেও ছাত্র-জনতা সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, অমানবিক নির্যাতন সহ্যের মাধ্যমে আমরা ফ্যাসিজম থেকে মুক্তি পেয়েছি। জুলাই আন্দোলন নানামাত্রিক চাহিদার প্রেক্ষিতে ঘটেছে। আমরা সবার জন্য জুলাইকে প্রাসঙ্গিক রাখবো। এ আন্দোলনের চেতনা, প্রয়াস ও আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখবো এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নিজেদের অবস্থান থেকে কাজ করবো।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র বন্ধুরা তোমরা পড়ালেখা ও আউটরিচ প্রোগ্রাম করে নিজেদেরেকে যোগ্য করে গড়ে তুলো। আমরা এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট রাখবো না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরো উন্নত করার জন্য শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং চাহিদা দ্রুততম সময়ে সমাধান করার আশ্বাস প্রদান করেন।

 তিনি বলেন,ফ্যাসিজমের উদ্ভবের ইতিহাস ও এর করুণ পরিণতির ইতিবৃত্ত তুলে ধরে এ শক্তির পুনরুত্থান যেন আর কখনো না হয় তার জন্য সকলকে সজাগ থাকতে বলেন এবং এ লক্ষ্যে সাংস্কৃতিক ধারা গড়ে তোলার আহবান জানান। এ বিজয়কে ধরে রাখার নিমিত্তে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে সামষ্টিক স্বার্থ তথা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থেকে নিজের স্ব-স্ব দায়িত্বে দায়িত্বশীল আচরণের উপর গুরুত্ব আরোপ করেন।  

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ