• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‌্যালী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2025   Wednesday

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তিতে খাগড়াছড়িতে জনসমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুরে জেলা শহরের মুক্তমঞ্চে এর আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। সমাবেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক নুরু আবছার, যুগ্ন সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু প্রমুখ। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন চেঙ্গী স্কোয়ার এলাকায়। সেখান থেকে বিজয় মিছিল নিয়ে শহরের শাপলা চত্ত¦রে জনসমাবেশে যোগ দেন নেতাকর্মীর।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আ`লীগের অবৈধ সরকারের মেয়াদে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জুলুম ও চরম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে৷ সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য তার বাড়িতে একাধিকবার ভাংচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছিলো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কুচক্রী আ`লীগ পাহাড়ি-বাঙালির মাঝে সম্প্রীতি বিনষ্ট করতে মরিয়া হয়ে নানা প্রবাগান্ডাা ছড়িয়ে দাঙ্গা লাগাচ্ছে বলেও অভিযোগ করেন ।

বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া বলেন, আগামীতে বিএনপি কোন হাসিনার জন্ম হতে দিবে না। নতুন কোন ফ্যাসিস্ট, অত্যাচারী ও লুটপাটকারী, আদিপত্যবাদ, ক্ষমতা অপব্যবহারীদের জন্ম হতে দেবে না। রাজনীতির নামে একটি নতুন দল নানাভাবে চাঁদাবাজি করছেন। সন্ত্রাস, লুটপাটকারী ও চাঁদাবাজদের বিচার এ সরকার করবে এমনটাই দাবি করেন। নির্বাচন যেন ফেব্রæয়ারীতেই হয় সেই দাবি জানান তিনি। হাসিনা ও তার দল প্রশ্রয় না পায় সেদিকে খেয়াল রাখতে  ড. ইউনুছ এর প্রতি আহ্বান জানান। বিএনপিকে ত্যাগী ও নির্যাতিত নেতা ওয়াদুদ ভূইয়া ছাড়া সুবিধাভোগী ও ফ্রিজ নেতাদের দৌড়ঝাপ থামাতে কেন্দ্রের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ