• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

বিলাইছড়িতে বিএনপির বিজয় র‌্যালী

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2025   Wednesday

জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার বিলাইছড়িতে  বিএনপি বিজয় র‌্যালী করেছে।  
উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির। উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের সভাপতি মো.শহীদুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন,  বিএনপির সহ সভাপতি মো. আব্দুল বারেক খাঁ,  উপদেষ্টা মণ্ডলীর সদস্য অমর জীব চাকমা, উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, যুবদলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু), কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া, জাসাস দলের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি`র সভাপতি কবীর হোসেন, উপজেলা সেচ্ছসেবক দলের সভাপতি মো. আল মামুন, উপজেলা মহিলা দলের সভাপতি দেলোয়ারা বেগম, বিলাইছড়ি ইউনিয়ন শাখার যুবদলের সভাপতি মো.অলি আহমেদ, ফারুয়া ইউনিয়নের বিএনপি`র সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা,কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো.মনির, ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা। আলোচনা সভার শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাশেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ ও জুলাই অভ্যুত্থানে নিহতদের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয়।
এর আগে হাসপাতাল  ঘাট থেকে বাজার  হয়ে  ধূপ্যাচর পযর্ন্ত গিয়ে পরে  উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ করা হয়। এসময় মিছিলে  উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের  শত শত  নেতা ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ