• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টাকার বিনিময়ে বিক্রি শিশুটির ঠিকানা হয়েছে সরকারী শিশু সদন পরিবারে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2025   Monday

রাঙামাটি শহরের বনরূপা বাজারের বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হতে যাওয়া উদ্ধারকৃত শিশুটির অবশেষে ঠিকানা হয়েছে সরকারী শিশু সদন পরিবারে। সোমবার শিশুটিতে সরকারী শিশু সদন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ৮আগষ্ট শিশুটির মা বাজারে এক ব্যক্তির কাছে টাকার বিনিময়ে বিক্রি করার সময় স্থাণীয় জনতা শিশুটিকে উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেয়।
জানা যায়,গেল ৮ আগষ্ট কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ছোট ডলু এলাকার বাসিন্দা ও ডিভোর্সী মানু মারমা তার ৭ বছর ১১মাসের শিশু অংমাতিং মারমাকে শহরের বনরূপা বাজারে বিক্রি করতে আসলে এক ব্যক্তি তাকে ২০ হাজার টাকা হাতে তুলে দেয়। এসময় স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের ধরে ফেলে। পরে স্থানীয় জনতার চাপের শিশুটি মা স্বীকার তার মেয়েকে বিক্রি করতে এসেছেন। এসময় ওই ব্যক্তির কাছ থেকে শিশুটিকে উদ্ধার করার পর শহরের আসামবস্তি এলাকায় থাকা শিশুটি মায়ের বড় ভাইয়ের কাছে তুলে দেওয়া হয়। মানু মারমা স্বামী চাইমং মারমা ২০২২ সালের দিকে ডিভোর্স দিয়ে অন্যত্র গিয়ে আরো একটি বিয়ে করেন। শিশুটির বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ খবর জানার পর সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার মা ও শিশুটিকে তার কার্যালয়ে ডেকে পাঠান। এতে মায়ের অসুস্থতা ও অভাবের কথা শুনার পর শিশুটির পড়াশুনা ও যাবতীয় ভরনপোষনের জন্য সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত ভেদভেদিস্থ সরকারী শিশু সদন পরিবারে ভর্তির ব্যবস্থা করে দেন পরিষদ চেয়ারম্যান। এছাড়া শিশুটির মায়ের চিকিৎসার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে দশ হাজার টাকা দেওয়া হয়েছে। এসময় জেলা সমাজ সেবা অধিপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিশুটি মামা পাইলাপ্রু মারমা জানান, ২০২২ সালের দিকে স্বামী সাইমং মারমা মারধরের কারণে মাথায় আঘাত পাওয়ার মানসিক ভারসাম্য হারায় তার বোন মানু মারম। এর পর তার স্বামী জোর করে ডিভোর্স কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর থেকে তার বোন কত সময় তার কাছে ও বড় বোনের বাড়ীতে থাকতো। গত ৭ আগষ্ট বনরুপা বাজারে একটি চাকরি পাওয়ায় বাজারে যায় সে। সেখানে কানন বড়ুয়া নামে এক ব্যক্তির সাথে দেখা হলে তার ঘরে থালা-বাসন পরিস্কার করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে ও শিশুটিকে বিক্রি করেছে বলে ধরে ফেলে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, বিভিন্ন মাধ্যমে জানার পর মা ও শিশুকে তার কার্যালয়ে ডেকে পাঠানোর পর শিশুটির মায়ের কথাবার্তা শুনার পর শিশুটিকে সরকারী শিশু সদন পরিবারে ভর্তির ব্যবস্থা করে দিয়েছেন। শিশু পরিবার শিশুটির লেখাপড়াসহ যাবতীয় ভরণ-পোষন গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ