• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে রাজবন বিহারে মহাপুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2025   Friday

দেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজবন বিহারে শুক্রবার মহাপুণ্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
রাজবন বিহারের দক্ষিণ মাঠে রাঙামাটি সদর উপজেলবাসীর ব্যানারে আয়োজিত এ মহাপুণ্যানুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন রাজবন বিহার আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ ভৃগু মহাস্থবিরসহ অন্য বৌদ্ধ ভিক্ষুরা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ বিহার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ মহাপুণ্যানুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, মহাসংঘদান, বুদ্ধমুর্তিদান, অষ্টপরিস্কারদান, হাজারবাতি দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানাবিদ দান করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটেছে। অনুষ্ঠানে বিশ^ শান্তি কামনাসহ সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের ও সর্বজীবের হিত-মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ