• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

৪৬৬জুমিয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান শুরু
সাজেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে

বিশেষ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2025   Saturday

এ বছর পাহাড়ে দুই আড়ি  জুমের ধান লাগিয়ে ছিলেন। কিন্তু সেই ধান পাকার শুরুর আগেই ঝাকে ঝাকে ইঁদুর এসে জুমের ধান সম্পূর্ণ নষ্ট দিয়েছে। কি করবেন কোন দিশাই খুজে পাচ্ছিলেন না। জাবারাং সংস্থার খাদ্য সহায়তা প্যাকেজ তাকে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে জানালেন সাজেকের দুর্গম অরুণপাড়ার দুলী ত্রিপুরা। 
তিনি আরো জানান,তার স্বামী নেই। দুই মেয়ে সন্তান নিয়ে তার সংসার। বড় মেয়ের পড়ালেখা পঞ্চম শ্রেণীর পর আর চালিয়ে নিতে পারেনি। ওই বছর কঠিন অসুখ হলে দীর্ঘদিন অসুস্থতা ভোগ করতে হয় এবং শেষে পঙ্গুত্ব বরণ করতে হয় তার মেয়েকে।তিনি জানান, এ সহায়তার প্যাকেজ পেয়ে খুশী। তবে এ প্যাকেজ সামগ্রী নিয়ে তাকে বাড়ি পৌঁছাতে রাত ৭ থেকে ৮ টা লাগতে পারে। বিতরণ স্থান থেকে পায়ে হেঁটে আরও ৬ থেকে ৭ ঘন্টা পথ পাড়ি দিতে হবে তাকে। 
স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর পৃষ্ঠপোষকতায় এবং কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় স্থানীয় জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে শনিবার থেকে ইঁদুর বন্যায় ক্ষতিগ্রস্ত সাজেক ইউনিয়নের মোট ৪৬৬টি ক্ষতিগ্রস্ত জুমিয়া পরিবারের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ শুরু হয়েছে। উক্ত প্যাকেজের আওতায় প্রতি পরিবারকে ২ মাসের খাদ্য প্যাকেজ সহায়তা দেওয়া হবে। প্রতি প্যাকেজে রয়েছে ৬০ কেজি চাউল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল ও ৫০০ গ্রাম সিদোল-শুটকি। ইতোমধ্য সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাইচ্যা পাড়া, জাম পাড়া, অরুন পাড়া ও লংতিয়ান পাড়ার মোট ১০৫ পরিবারকে খাদ্য প্যাকেজ সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক থানার উপ-পরিদর্শক মো: মামুন, শিয়ালদাই মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) জৈইপুই থাং ত্রিপুরা, ইউপি সদস্য মন্টু কুমার ত্রিপুরা,বনবিহারী চাকমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরাসহ অন্যরা। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ