• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2025   Friday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বলেছেন, সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে আমরা এক সাথে থাকতে চাই। তাই আমাদের সম্প্রীতির বন্ধনের মধ্য এক সাথে থাকা অত্যন্ত জরুরী। কাউকে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে বা অন্য কোনভাবে বঞ্চিত করা ঠিক না। এ ধর্মীয় অনুষ্ঠানে সকলেই অংশ গ্রহণ করা দরকার। সম্প্রীতির বাইরে কোন কিছু নেই। এ সম্প্রীতিটাই আমাদের একমাত্র বেসিক জিনিস যেখানে আমরা পার্বত্য অঞ্চলে একসাথে থাকতে পারবো।

শুক্রবার রাঙামাটিতের বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসবের দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রাঙ্গাপানির মিলন বিহারের ৫১ তম ও প্রথম সন্মিলিত জাতীয় কঠিন চীবর দান উৎসব কমিটি এ দানোত্তম কঠিন চীবর দানোৎসবের আয়োজন করেছে।

শহরের রাঙ্গাপানিস্হ কান্ত চাকমা মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে শুক্রবার সন্ধ্যার দিকে ফিতা কেটে উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা । পরে বেইন ঘর উৎস্বর্গ বুদ্ধমূর্তিদান,অষ্টপরিষ্কার দান,পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ দান,  সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, তুলা উৎসর্গসহ নানাবিধ দান করা হয়। পঞ্চশীল প্রার্থনা দেন মিলন বিহারের অধ্যক্ষ শাসনা প্রিয় মহাথেরো। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার সহধর্মীনি নন্দিতা চাকমা, রাঙামাটি পার্বত্য উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টির ট্রাস্টি ভবেশ চাকমা, মোনঘর শিশু সদন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কীর্তিনিশান চাকমা,  সন্মিলিত জাতীয় কঠিন চীবর দান উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক রণজ্যোতি চাকমা,  সদস্য সচিব আশোক কুমার চাকমা,  সদস্য গৈরিকা চাকমা, সংগীত শিল্পী রন্জিত দেওয়ান প্রমুখ। পরে উপদেষ্টা বেইন ঘর ঘুরে দেখেন ও ফানুস বাতি উত্তোলন করেন। 

আয়োজক কমিটি জানায়,গৌতম বুদ্ধের সময়কালে তার প্রধান সেবিকা বিশাখা ২৪ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রং করে কাপড় বুনে সেলাই করে ভগবান বুদ্ধকে দান করেন। মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্য চরকার মাধ্যমে  তুলা থেকে সূতা বের করার পর বেইনের মাধ্যমে কাপড় তৈরী করা হবে। এরপর কাপড় সেলাই করে চীবর(রঙ বস্ত্র) তৈরী সম্পন্ন করে পর দিন শনিবার দুপুরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভিক্ষু সংঘের উদ্দেশ্য তৈরীকৃত চীবর দান করা হবে।  অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে  বৌদ্ধ পূর্নাথীরা যোগদানের কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ