• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2026   Friday

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত শুক্রবার(২২ মে)  রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা ও বৃক্ষ রোপণের আয়োজন করা হয়েছে।  
গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত "জীববৈচিত্র্য সংরক্ষণ  প্রকল্পের আওতায় দিবসটি আয়োজনে দিবসটি পালিত হয়।  আলোচনা সভায় দুলুছড়ি জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি ও স্থানীয় মহিলা কাব্বারী মানসী চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, কেরতকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক লিটন চাকমা, পাড়াবন সংরক্ষণ কমিটির সভাপতি চিরঞ্জীব চাকমা, সাধারণ সম্পাদক নব জীবন চাকমা,  উপজেলা  বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর রোমল চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 
প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা জানান, “পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উদ্যোগ সফল হবে না। তাই আমরা বননির্ভর দরিদ্র পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা, নারীদের দক্ষতা উন্নয়ন এবং তরুণদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।”
তিনি বলেন, প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ৫শ  বন ও প্রকৃতি নির্ভর  পরিবারকে বিকল্প আয়বর্ধক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব বন্ধু চুলা বিতরণ, নারীদের প্রশিক্ষণ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রচারণা এবং স্থানীয় নেতৃত্ব তৈরির কাজও চলছে।
আলোচনা সভায় অংশ নিয়ে তরুণ পরিবেশকর্মী ও স্থানীয় মহিলা কাব্বারী মানসী চাকমা বলেন, একসময় মানুষ অসচেতনতার কারণে হরিণ, পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করত। এখন মানুষ ধীরে ধীরে বুঝতে শিখছে— বন ধ্বংস হলে আমাদের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।
পাড়া বনের সভাপতি চিরঞ্জীব চাকমা বলেন, প্রকল্পের মাধ্যমে অবৈধ বন্যপ্রাণী শিকারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো হয়েছে। স্থানীয় মানুষ এখন বনের প্রাণীদের রক্ষা করতে এগিয়ে আসছে।
দুলুছড়ি জীববৈচিত্র্য  সংরক্ষণ দলের সভাপতি মিলোবো চাকমা বলেন, “আমরা নিজেরাই বন পাহারা দিই। কেউ যেন অবৈধভাবে গাছ কাটতে বা প্রাণী শিকার করতে না পারে, সেদিকে নজর রাখি।”
স্থানীয়দের মতে, শুধু সরকারি উদ্যোগ নয়, পাহাড় রক্ষায় মানুষের মানসিক পরিবর্তনও জরুরি। কারণ বন বাঁচলে পাহাড় বাঁচবে, পাহাড় বাঁচলে টিকে থাকবে ঝিরি-ঝরনা, বন্যপ্রাণী ও মানুষের জীবনযাপন।
উল্লেখ্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জুরাছড়ি, বরকল, কাপ্তাই, লংগদু, বাঘাইছড়ি, বাঘাইছড়ি, নানিয়াচর, কাউখালিতে দিবসটি পালন করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের কর্মকর্তা কামনা শীষ খীসা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ