• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিজিবি`র পুরনো পোষাক পরে লামায় ডাকাতি

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2018   Friday

লামায় এক রাতে ডাকাতি ও চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। বিজিবি`র পুরনো পোশাক পরে ১৪ জনের এক সশস্ত্র ডাকাত দল লামার বনপুর বাজাররে ৯ টি দোকানের ব্যবসায়ীদের জিম্মি করে ডাকাতি ও লামা মাতামূহুরী ডিগ্রি কলেজে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার ও শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।

 

বনপুর বাজারের সাধারণ সম্পাদক মোঃ ছাবের ও ব্যবসায়ী মনির সওদাগর বলেন, বৃহস্প্রতিবার রাত ১০টা ২৫ মিনিটের দিকে বিজিবি`র পুরনো পোষাক পরে ১৩ জন আর  একজন বোরকা পরিহিত একটি সশস্ত্র ডাকাত দল বাজারে এসে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার ৬৮০ টাকা ও ১৫ টি মোবাইল একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ছাড়া শুক্রবার গভীর রাতে লামা মাতামুহুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও অফিস সহকারীর কক্ষের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

 

লামা মাতামূহুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মোঃ রফিকুল ইসলাম বলেন, শুক্রবার গভীর রাতে ৬ থেকে ৭ জন চোরের দল নৈশ প্রহরীদের শিক্ষকদের কক্ষে বাহির তালা মেরে এ ঘটনা ঘটায়। এ সময় চোরের দল  অধ্যক্ষ ও অফিস সহকারীর কক্ষে রক্ষিত নগদ ৩ লাখ ৬৪ হাজার সাতশত টাকা নিয়ে যায়। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদে কলেজের নৈশপ্রহরী মো. আলমগীর, অফিস সহায়ক আবুল হাসেম এবং কম্পিউটার অপারেটর মো. বেলাল হোসেনকে আটক করেছে।

 

লামা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসের নিশ্চত করেছেন।

 

লামার বনপুর বাজারের ব্যবসায়ী ইব্রাহীম, জাফর আলী,  অর্পন মহাজন, মসজিদের ইমাম মীর আহম্মেদ বলেন, বিজিবি`র পুরনো পোষাক পরিহিত সশস্ত্র ডাকাতরা প্রথমে দোকানের সওদাগরদের একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি রেখে সব দোকানে লুটপাট করে।

 

লামার বনপুর বাজারে ডাকাতি ও মাতামুহুরী ডিগ্রি কলেজে চুরির ঘটনায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, কলেজের চুরির বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তবে বনপুর বাজারের ডাকাতির বিষয়টি কোন পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের কাজ হতে পারে। ডাকাতির শিকার ব্যবসায়ীরা জানান, ডাকাতরা বিজিবির পুরনো পোষাক পরিহিত ছিলো বলে জানান। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।

-–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ