• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নাইক্ষ্যংছড়িতে ৩ ডাকাতের লাশ উদ্ধার

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2018   Sunday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে গুলিবিদ্ধ ৩ ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে ঘটনাস্থল থেকে আনোয়ার বাহিনীর প্রধান মো: আনোয়ার ওরফে আনাইয়্যাসহ ৩জনের লাশ উদ্ধার করা হয়। এদিকে, আনোয়ার বাহিনীর প্রধানের মৃত্যুর সংবাদে এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগণ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থ্রি-স্টার রাবার বাগান এলাকায় ৩ ডাকাতের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে বাগানের লোকজন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলো, আনোয়ার ডাকাত বাহিনীর প্রধান মো: আনোয়ার হোসেন ওরফে আনাইয়্যা (৩৪), কক্সবাজার রামু উপজেলার হামিদুর রহমান (২৫) ও বাপ্পি (২২)। স্থানীয়দের মাধ্যমে লাশগুলো সনাক্ত করে পুলিশ।


এদিকে পুলিশের দাবি ডাকাতির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছে। গুলিবিদ্ধ তিন ডাকাতের লাশের পাশ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি কাটা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ারের বাড়ি বাইশারী ইউনিয়নের লম্বাবিল এলাকায়, হামিদুর রহমানের বাড়ি কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায়, বাপ্পির বাড়ি ঈঁদগড় ইউনিয়নের ফকিরকাটা এলাকায়।


বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম জানান, সম্পত্তির ভাগবাঁটোয়ারা নিয়ে ৩নং রাবার বাগান বাড়িতে ডাকাতের মধ্যে গুলাগুলি হয়। পরে গুলির শব্দ শুনে শ্রমিকরা গিয়ে তিন ডাকাতের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তিন ডাকাতের লাশ উদ্ধার করে।


এদিকে আনোয়ার বাহিনীর প্রধানের ও তার দলের দুই সদস্যের মৃত্যুর খবরে বাইশারী ইউনিয়ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় লোকজন। আনোয়ার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে বাইশারী, রামু, ঈঁদগড় এলাকায় ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।


বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, নিজেদের মধ্যে অন্তকোন্দলে গুলাগুলিতে আনোয়ার বাহিনীর প্রধানসহ ৩ ডাকাত মারা গেছে। স্থানীয়দের মাধ্যমে ডাকাতদের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। এছাড়া পুলিশের বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ