• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2018   Tuesday

ওয়ারিশদের বঞ্চিত করে বাবার নামীয় জায়গা নিজের নামে নামজারী করে নেওয়ার প্রতিবাদে বান্দরবানের লামা উপজেলায় ছোট ভাই আবদুল আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রিক্সা চালক বড় ভাই আকবর আলী।

 

মঙ্গলবার দুপুরে স্থানীয় কুটুমবাড়ী রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।


সম্মেলনে আকবর আলীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, লামা সদর ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবু সুফিয়ান। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আবদুল আলী লামা সদর ইউনিয়নের নুনারঝিরি এলাকার বাসিন্দা মৃত মহব্বত আলীর ছেলে।


সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগে আকবর আলী জানায়, ১৯৮১ সালে বাবা মহব্বত আলী ২৯৩নং ছাগল খাইয়া মৌজার আর/৪১৩নং হোল্ডিং মূলে সরকার কর্তৃক ৫ একর জায়গা বন্দোবস্তি পায়। ১৯৮৮ সালে বাবা মহব্বত আলীর মৃত্যুর পর আকবর আলী ও তার ছোট ভাই আবদুল আলী ওই জায়গায় বহু শ্রম ও অর্থ ব্যয়ে বসতঘরসহ ফলজ বনজ বাগান সৃজন করেন। এক পর্যায়ে আবদুল আলী বড় ভাই আকবর আলীর সরলতার সুযোগকে কাজে লাগিয়ে ২০১২ সালে স্থানীয় আবদুস সোবাহান নামের এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ৪ একর ৫০শতক জায়গা নিজের নামে নামজারী করে নেন। অথচ বাবা মৃত্যুকালে মাসহ ১১জন ওয়ারিশ রেখে যান। নিজের নামে জায়গা নামজারী করে নেওয়ার কারণে বর্তমানে আকবর আলীসহ ৯ জন ওয়ারিশ বঞ্চিত হয়েছেন। পরবর্তীত আকবর আলী নামজারি মামলা নং-১৮৯/লামা/২০১২ইং বাতিল করে তার বাবা মহব্বত আলীর নামে হোল্ডিং বহাল রাখার জন্য বান্দরবান জেলা প্রশাসনের নিকট এবং তার বাবার নামীয় জাযগা সকল ওয়ারিশদের নামে সমান ভাগে বন্টন চেয়ে লামা থানায় আাবেদন করেন।

 

আবেদনের প্রেক্ষিতে তৎকালীণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ থানার গোলঘরে বসে দুই ভাইয়ের মধ্যে ২ একর জায়গা সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু আবদুল আলী সিদ্ধান্ত না মেনে উল্টো বান্দরবান নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বড় ভাই আকবর আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবু সুফিয়ানসহ শালিশকারকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন।

 

নামজারী বাতিলের জন্য আবেদন করায় ক্ষিপ্ত হয়ে একাধিক মিথ্যা অভিযোগ তুলে পাল্টা মামলা দিয়ে বড় ভাই আকবর আলীকে জেল খাটায় এবং আর্থিকভাবে ক্ষতি করেন আবদুল আলী। আবদুল আলী কর্তৃক নানা হয়রানি থেকে রক্ষসহ বাবার নামে হোল্ডিং বহাল রাখতে সংশ্লিট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান আকবর আলী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ