• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রামগড়ে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে কংজরী চৌধুরী
শহরের শিক্ষার সাথে দূর্গম এলাকার স্কুলের শিক্ষার মান বাড়াতে হবে

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2019   Monday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি সচেতন মহলসহ অভিভাবকদের এগিয়ে আসতে হবে। শহরের শিক্ষার মানোন্নয়নের দিকে শুধু নজর দিলে হবেনা র্দূগম এলাকার স্কুলের শিক্ষার মান বাড়াতে হবে।


তিনি পুতুল ফাউন্ডেশন কর্তৃক পুতুল মেধা বৃত্তি প্রদানের প্রশংসা করে বলেন, আগামীতেও আমাদের প্রত্যেকে যার যার অবস্থান থেকে শিক্ষক অভিভাবককে মেধা সৃষ্টির লক্ষে ভূমিকা রাখতে হবে। এসময় অনুষ্ঠানে তিনি জেলা পরিষদ এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রদান এর ঘোষণা করেন।


জেলার রামগড়ে পুতুল ফাউন্ডেশনের আয়োজনে পুতুল স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সোমবার বিকেলে উপজেলা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬জন ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেনীতে সর্বোচ্চ নম্বর পেয়ে উর্ত্তীণ দুই শিক্ষার্থীকে ২০ হাজার টাকার চেকসহ এবং অন্য ৪ জনকে ক্রেস্ট ও বই প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কংজরী চৌধুরী।


এসময় পুতুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মতিলাল নাথ’র সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, রামগড় সরকারী কলেজের উপাধ্যক্ষ জয়নাল আবেদীন, ওসি তারেক মো. আব্দুল হান্নান, প্রাণি সম্পদ কর্মকর্তা আতিকুল ইসলাম এবং মারমা উন্নয়ন সংসদ’র কেন্দ্রীয় সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী।


সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহবায়ক রামেশ্বর শীল। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, পুতুল ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক ডা: নিখিল চন্দ্র নাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার, রামগড় সরকারী ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের ও ফয়েজুর রহমান প্রমূখ।


উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারী-বেসরকারী র্কমর্কতা, পৌর কাউন্সিলর, রাজনৈতিক-সামাজিক জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ