• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র তিন দিনের বুুনিয়াদী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2019   Wednesday

খাগড়াছড়ি জেলা কার্যালয় আয়োজনে মঙ্গলবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের তিনদিন ব্যাপী বুুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক মো: জাহাঙ্গীর হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি সাধারণ সম্পাদক ও সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদ-জেলা শাখার সভাপতি তপন কান্তি দে ফিল্ড সুপারভাইজার দেবব্রত কানাজী এবং লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক নির্মল দে সহ রাঙামাটি ও খাগড়াড়ি জেলার সকল মন্দির ভিত্তিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধর্ম বিষয়ক মন্ত্রালয় অধীনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র বাস্তবায়নে প্রকল্পটি গত পহেলা জুলাই,২০১৭খ্রি: শুরু হয়ে আগামী ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পের মাধ্যমে প্রাক- প্রাথমিক, বয়স্ক ও গীতা শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের বিনা মূল্যে বই,খাতা, কলম, রাবার, পেন্সিল, আট পেপারসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন দিয়ে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

প্রশিক্ষণে রাঙামাটি ও খাগড়াছড়ি বিভিন্ন উপজেলা থেকে মন্দির ভিত্তিক প্রাক- প্রাথমিক শিক্ষক ৪৪ জন, বয়স্ক শিক্ষা ৪জন, গীতা শিক্ষা ৬ জন শিক্ষকগণ তিনদিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের অংশগ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ