• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে পরিত্যক্ত রকেট লাঞ্চার বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার/বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2019   Friday

বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে আমতলি এলাকায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের পরিত্যক্ত রকেট লাঞ্চার বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ সেনা সদস্য। আহতদের মধ্যে রাজু ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে।

 

সেনাবাহিনীর ১৬ প্যারা ব্যাটালিয়নের কমান্ডার লে:কর্ণেল মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সেনাবাহিনীল ফায়ারিং রেঞ্জের এলাকা জেলা সদর উপজেলা সুয়ালক ইউনিয়ন এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। তাই শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওই এলাকার জঙ্গল পরিষ্কার করছিল কয়েকজন সেনা সদস্য। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে সেনাবাহিনীর অবিস্ফোরিত রকেট লাঞ্চার বিস্ফোরিত হয়। এ ঘটনায় ঘটনাস্থলে সেনা সদস্য জাহিদুল ইসলামের মৃত্যু ঘটে। হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে আরেক  সেনা সদস্য নিপুণ চাকমার মৃত্যু হয়েছে। নিহত সেনা সদস্য জাহিদুল ইসলামের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউয়িনে। নিহত আরেক সেনা সদস্য নিপুণ চাকমার বাড়ি রাঙামাটি জেলায়।

 

বান্দরবান সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, অবিস্ফোরিত রকেট লাঞ্চার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে সাতকানিয়া বিজিবি’র বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের হাসপাতালে চিকিৎসা দেওয়ার হয়। এরপর গুরুতর আহত ৫ সেনাসদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাজু ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অন্য ৫ সদস্যকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আসাদ, তারিকুল, মোস্তাফিজ, আরিফসহ অন্যান্যরা শঙ্কামুক্ত রয়েছেন।

 

শুক্রবার সন্ধ্যার দিকে নিহত সেনা সদস্য জাহিদুলের লাশ বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। এরপর গাড়িতে করে লাশ তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করছিল সেনা কর্মকর্তারা। এদিকে নিহত সেনা সদস্য নিপুণ চাকমার লাশ ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি রাঙামাটির উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ