• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2019   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ৯৮ লক্ষ ৫০ হাজার ৭ শত ১২টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল’র সভাপতিত্বে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক রঞ্জন খীসাসহ সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব শান্তি মোহন চাকমা’র সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিগত অর্থ বছরের বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন মহালছড়ি ইউনিয়ন পরিষদ এর ইউপি সচিব শান্তি মোহন চাকমা। ঘোষিত বাজেটে ২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ১৬ লক্ষ ২০ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৮২ লক্ষ ৩০ হাজার ৭শত ১২ টাকা। সর্বমোট সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৯৮ লক্ষ ৫০ হাজার ৭ শত ১২টাকা।

 

উপস্থিত গন্যমান্য ব্যক্তিরা সম্ভাব্য ঘোষিত বাজেটটি উন্নয়নমূখী ও সুষম বাজেট হিসেবে সকলেই ঐক্যমত পোষন করেন। 

 

বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের  আয়-ব্যয়ের হিসাবের সাথে সমন্বয় রেখেই এ সম্ভাব্য বাজেট নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলকে হোল্ডিং ট্যাক্স ও কর উত্তোলনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ