• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল নিয়োগে কারো সাথে লেনদেন না করার আহ্বান এসপি’র

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2019   Tuesday

আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য খাগড়াছড়িতে পুলিশ নিয়োগে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে সোশাল মিডিয়ায় দেয়া একটি পোস্ট জেলার সর্বমহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিয়োগ বাণিজ্যের জন্য কুখ্যাত খাগড়াছড়িতে অন্যসব নিয়োগের মতো ইতোপূর্বে পুলিশ নিয়োগের ক্ষেত্রেও সবার নজর কেড়েছে। কিন্তু ভয়ে কেউ মুখ না খোলায় বিষয়টি বার বার ধামাচাপা পড়েছিল। এইবারও নিয়োগকে সামনে রেখে একটি প্রভাবশালী মহল টাকা-পয়সার দেনদরবার করছেন, এমন সংবাদ চাউর হবার পর পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান নিজের ফেইসবুক ওয়ালে একটি পাবলিক পোস্ট শেয়ার করেন।

 

এই পোস্টটি খাগড়াছড়ির সোশাল মিডিয়ায় ভাইরাল হবার পাশাপাশি ‘টক অব দ্যা টাউন’-এ পরিণত হয়েছে। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন,

প্রিয় খাগড়াছড়িবাসী,

আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/০৬/২০১৯খ্রিঃ তারিখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পুূরুষ/নারী কনস্টেবল পদে ভর্তির জন্য প্রার্থী বাছাই করা হবে। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে এবং নিয়োগ বিধি মোতাবেক মেধার ক্রমানুসারে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্বাচন করা হবে।

 

১০০ (একশত) টাকার ব্যাংক চালান ও ৩ (তিন) টাকা মূল্যের কনস্টেবল ভর্তি ফরম ক্রয় ছাড়া অন্য কোন অর্থ খরচ করতে হবে না। নিয়োগ প্রক্রিয়ায় কোন আর্থিক লেনদেনে জড়িত হয়ে প্রতারিত হবেন না। এ ব্যাপারে সকলকে আগাম সতর্কতা প্রদান করা হলো। নিয়োগ প্রক্রিয়ায় কোন ব্যক্তি বা পুলিশ সদস্য অনিয়ম বা আর্থিক লেনদেনে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ/বিভাগীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে পুলিশ সুপারের এমন অবস্থান প্রকাশের প্রতিক্রিয়ায় ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ড. সুধীন কুমার চাকমা বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারি হিশেবে তিনি সঠিক কাজটিই করেছেন। এখন যাঁরা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, যাঁরা নিয়োগ প্রক্রিয়ার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট; তাঁদেরকে সর্তকতার সাথে কাজটি সমাধা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ