• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়ির দীঘিনালায় নিহত তিন জনের ময়নাতদন্ত সম্পন্ন- থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2019   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে নিহত  তিন জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ময়নাতদন্ত করা হয়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় গেল সোমবার সকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে  গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে নিহত হন মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫২) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)।  নিহতরা ইউপিডিএফের কর্মী বলে জানা গেছে।

 

এদিকে সকালে দীঘিনালা থেকে নিরাপত্তা বাহিনীর প্রহরায় মরদেহগুলো হাসপাতালে আনা হয়। এদিকে নিহতদের মধ্যে নবীন জ্যোতি চাকমার মরদেহ পানছড়িতে এবং ভূজেন্দ্র চাকমা ও রুচিল চাকমা ওরফে রাসেলের মরদেহ দীঘিনালায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিকভাবে তাদের দাহক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

অপরদিকে এই ঘটনায় দীঘিনালা থানায় সোমবার  রাতে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। দীঘিনালা থানার এসআই পিজুস কান্তি দে বাদী হয়ে সংগঠিত হত্যাকান্ডের ঘটনায় একটি এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অপর একটি মামলা করেন। দুটি মামলাতে ৬/৭জনকে অজ্ঞাত আসামী দেখানো হয়েছে। দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসা দীঘিনালা থানার এএসআই একরাম জানান ময়না শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিন জন লাশের মধ্যে একজনের লাশ পানছড়ি বাকী দুই জনের লাশ দীঘিনালা নিয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ