• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পানছড়ি’র তারাবন ভাবনা কেন্দ্রে ৬তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2019   Friday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তারাবন ভাবনা কেন্দ্রে দু’দিন ব্যাপী ৬তম কঠিন চীবর দান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

 

এ অনুষ্ঠানে ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি দান, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি দান, বুননকৃত চীবর দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান,ভূমি দান, সহ নানাবিধ দান সামগ্রী দান করা হয়।

 

গৌতম বুদ্ধের সময়ে মহা উপসিকা বিশাখা কতৃক প্রবর্তিত নিয়মে কামর তাঁতের মাধ্যমে রাতভর চীবর বুনানো হয় বুননকৃত চীবরটি সেলাই করে দান করা হয়।

 

রাঙামাটি রাজবন বিহারের থেকে আগত শ্রীমৎ পূর্ণ জ্যোতি মহাস্থবিরের সভাপতিত্বে ও  স্থানীয় ইউপি সদস্যা সুশীলা চাকমার সঞ্চালনায় গৌতম বুদ্ধের অমৃতময় বাণী ও স্ব-ধর্ম দেশনা দেন- রাঙামাটি ইটছড়ি বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ মিত্র মহাস্থবির, তক্ষশীলা বনবিহারের অধ্যক্ষ করুণা বর্ধন মহাস্থবির, রাঙামাটি ক্ষান্তিপুর বনবিহারের অধ্যক্ষ আর্ষ্য বোধি মহাস্থবির,তারাবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আদি কল্যাণ স্থবির প্রমূখ।

 

অনুষ্ঠানে স্ব-ধর্ম বক্তব্য দেন তিন পার্বত্য জেলার মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, রাঙামাটির মানবাধিকার কর্মী মিসেস নিরুপা দেওয়ান, তারাবন ভাবনা কেন্দ্রে উদযাপন কমিটির আহবায়ক অরুন চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য নারায়ন চাকমা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা।

 

অনুষ্ঠানের আগে সকালে তিন পার্বত্য জেলার মহিলা আসনের সাংসদ বাসন্তি চাকমা ২৬ফুট লম্বা বুদ্ধ মূর্তি, বুদ্ধত্ব লাভের পর বুদ্ধের প্রথম স্ব-ধর্ম দেশনায় পঞ্চ বর্গীয় শীর্ষ্যের মূর্তি, সিদ্ধার্থ জন্ম লাভের সময়ের মূর্তি শুভ উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ