• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

মহালছড়িতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2019   Saturday

খাগড়াছড়ির মহালছড়ি থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি থানা পুলিশের আয়োজনে এই দিবসটির উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহালছড়ি উপজেলা টাউন হলে এক আলোচনা সভায় মিলিত হয়।  আলোচনা সভায় মহালছড়ি থানা অফিসার ইনচার্জ নুরে আলম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাঠোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বক্তারা, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস করা, জনগণের মধ্যে পুলিশভীতি ও অপরাধভীতি হ্রাস করা, পুলিশকে সহায়তার জন্য জনগণকে উদ্বুদ্ধ ও সাহসী করা, জনগণকে পুলিশি কার্যক্রম ও সীমাবদ্ধতার বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে বিশদ আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ