• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2019   Saturday

শনিবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চিবর দান উৎসব সম্পন্ন হয়েছে।

 

সকাল থেকে ধর্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে ভিক্ষু সংঘকে চিবর দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়। এ উৎসবকে ঘিরে রংবেরঙের ঐতিহ্যবাহী পোশাক পরে দলে দলে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ সকাল হতে বিহারে আসতে শুরু করে। অনুষ্ঠানের প্রথম পর্বে পঞ্চশীল গ্রহন, সকল প্রাণীর হিতার্থে সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিক্খার দানসহ নানাবিধ দান করা হয়।  এ সময় সুত্রপাঠ করেন মহালছড়ি আর্যমিত্র বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচারা মহাস্থবির ও  ধর্মীয় দেশনা প্রদান করেন লেমুছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ওয়েন্না স্থবির। 

 

একইভাবে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় পঞ্চশীল প্রার্থনা, সমবেত প্রার্থনাসহ ধর্মীয় দেশনা প্রদান করেন চৌংড়াছড়ি মুখ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ অভিঞানা মহাস্থবির। দেশনা শেষে  ভিক্ষু সংঘকে সার্বজনীন চিবরটি দান করেন সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

 

ধর্মীয় দেশনাকালে ভিক্ষুগণ বুদ্ধের মূখনিঃসৃত বাণী উচ্চারণ করে আগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বলেন, অহিংসা পরম ধর্ম। সবাইকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে হানাহানি ও হিংসা-দ্বেষ, পরিহার করে সৎ জীবন যাপন করার পরামর্শ প্রদান করেন। সকলের মাঝে মৈত্রীভাব পোষণ করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ