• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে ইংরেজী দেওয়ালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2019   Friday

শুক্রবার খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে ইংরেজী দেওয়ালিকা প্রকাশ করেছে একদল কিশোর শিক্ষার্থী।

 

শহরের মহাজন পাড়া একটি বাড়ীতে এই দেওয়লিকা পত্রিকা উদ্ভোধন করেন মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক হিরন ময় চাকমা। দেওয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে ফুলরানি চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডেইলি ষ্টার এর প্রতিনিধি সৈকত দেওয়ান, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক রিকেন চাকমা, যতীন্দ্র লাল চাকমা,দেশ রূপান্তর এর খাগড়াছড়ি প্রতিনিধি রূপায়ন তালুকদারসহ সকল অভিবাবকরা।

 

অনুষ্ঠান শেষে এক প্রীতি ভোজে সবাই অংশ গ্রহন করে। দেওয়ালিকায় যারা প্রবন্ধ,ছড়া ও কবিতা লিখেছে তারা হল সৌমিত চাকমা, প্রান্ত চাকমা,সৌরুপ চাকমা ও ্উপাশিলা চাকমা। আর দেওয়ালিকাটি সম্পাদনা করেছেন তিথি চাকমা।

 

উল্লেখ্য, হিরন ময় চাকমার উদ্যোগে এই দেওয়ালিকা প্রকাশ করা হয়। তিনি দীর্ঘদিন খাগড়াছড়ির মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করেছিলেন। বিদ্যালয়ে চাকুরী কালীন সময়ে তিনি মূলত ইংরেজি ক্লাশ গুলো নিতেন। ইংরেজী বিষয় ছিলো তার প্রিয় বিষয়। তিনি ২০১৯ সালে ৮ জানুয়ারী তারিখে অবসরে যান। অবসরে গিয়ে ও তিনি বসে না থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ইংরেজী শেখান। এবং অনেক অভিবাবক তার কাছে পড়াতে স্বাছন্দ্য বোধ করেন। কারন তিনি শিক্ষার্থীদের শুধু ইংরেজী নয় তার পাশাপাশি আচার-আচারণ নিয়ে শিক্ষা দিতেন এবং যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল সেই বিষয়টি নিয়ে উৎসাহ দেন।

 

তিনি অবসরে যাওয়ার পর মহাজন পাড়াবাসী যতীন্দ্র লাল চাকমা তার ছেলেকে পড়ানোর জন্য বললে তিনি ও রাজী হয়ে যান পরে যতীন্দ্র লাল চাকমার বাসায় বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ জন শিক্ষার্থীকে ইংরেজী খেখান ও পড়ান। শিক্ষার্থীরা প্রথমে ইংরেজীতে কথা-বার্তা বলতে না পারলেও এখন অর্নগল এবং শুদ্ধ ভাবে লিখতে পড়তে ও বলতে পারেন। তাই তাদের উৎসাহ দেওয়ার জন্য শিক্ষার্থীদের অভিবাবকদের সাথে পরামর্শ করে একটি ইংরেজী দেওয়ালিকা প্রকাশ করা উদ্যোগ নেন। আর অভিবাবকরা এতে মত দেন। তাই তার উদ্যোগে এই ইংরেজী দেওয়ালিকা। দেওয়ালিকায় কবিতা,প্রবন্ধ ও ছড়া প্রকাশ করে। আর  এই কবিতা,প্রবন্ধ ও ছড়া গুলো শিক্ষার্থীরা একেবারে কারো কোন সহযোগীতা ছাড়া  নিজেরাই ইংরেজীতে লিখেছে ও বানিয়ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ