• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

লামায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,আহত ২

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2020   Monday

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় পরকীয়ার জের ধরে স্ত্রীকে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে ঘাতক স্বামী জাকির হোসেন। এ সময় আরো দুই যুবককে কুপিয়েছে জাকির হোসেন নামের এক স্বামী।

 

নিহত শাহিনা আক্তার (২৬) তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত মো. ইব্রাহীম ও দেলোয়ারা বেগমের মেয়ে। নিজের স্ত্রী ছাড়াও ঘাতক জাকির হোসেন একই পাড়ার বাসিন্দা মিজানুর রহমান(৩২) ও সোহাগ(৩১) নামে আরো দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।


সোমবার গভীর রাত ৩ থেকে সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে বলে জানান আজিজনগন পুলিশফাঁড়ির আইসি মোঃ মনিরুল ইসলাম। ঘাতক জাকির হোসেন তেলুনিয়া পাড়া এলাকার নজির আহাম্মদের ছেলে।


আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, জাকির হোসেন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। তার স্ত্রী শাহিনা আক্তারের সাথে মিজানুর রহমানের পরকীয়া সম্পর্ক আছে এমন সন্দেহে সে সোমবার গভীর রাতে শাহিনাকে কুপিয়ে হত্যা করে। এরপর একই গ্রামের একটি মুরগীর খামারে ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমান(৩২) ও সোহাগ(৩১) নামের দুই যুবককেও কুপিয়ে মারাত্মক জখম করে।


আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, নিহত শাহিনা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।


লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ