• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2020   Saturday

এমএন লারমা  গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১২ তম জাতীয় সম্মেলন উপলক্ষে শনিবার খাগড়াছড়িতে বর্ণাঢ্য    রালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের পানখাইয়া পাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে সন্মেলনে  প্রথম অধিবেশনে সভাপতিত্ব সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিমল কান্তি চাকমা মুর্ত। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন সম্মেলনে যুব বিষয়ক সম্পাদক প্রনব চাকমা, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভু রঞ্জন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি খীসা, হেডম্যান কার্বারী এসোশিয়েশ সভাপতি রনিক ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা(বকুল), দীঘিনালা হেডম্যান ত্রিদিপ পোমাং প্রমূখ।

 

এর আগে জেলা শহরের চেঙ্গী স্কয়ারে অবস্থিত এম এন লারমা ভাস্কর্যের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে মারমা উন্নয়ন সংসদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

সম্মেলনে বক্তারা বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বৃহত্তর জাতিগত ঐক্য ছাড়া জুম্ম জাতির বেঁচে থাকার সুযোগ নেই। তাই সকলকে এক হয়ে চুক্তি বাস্তবায়নসহ সকল অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান তারা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ