• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ির ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে পার্বত্য জেলা পরিষদ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020   Tuesday

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দেয়া বিশেষ বরাদ্দে খাগড়াছড়ি জেলার ১০ হাজার গরীব, দুস্থ ও দিনমজুর পরিবারের পাশে দাঁড়াবে পার্বত্য জেলা পরিষদ।

 

সোমবার গণমাধ্যমে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলাকে কোভিড-১৯’র বিপর্যয় থেকে মুক্ত ও নিরাপদ রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী কাজ করছেন। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের সাথে কয়েক দফা বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রাতিষ্ঠানিক উদ্যেগের পাশাপাশি তিনি নিজেই মাঠপর্যায়ে সচেতনতমূলক প্রচারাভিযান, প্রতিরোধমূলক সামগ্রী যেমন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং গণপরিবহনে জীবাণুনাশক ছিটানোর কাজে অংশ নেন। সংকট মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে ৫০ লক্ষ টাকার বরাদ্দ দিয়েছে। খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার পরামর্শে মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে জেলাবাসীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। খাগড়াছড়ি জেলার দিনমজুর, ভবঘুরে, ভিক্ষুক, রেস্টুরেন্ট শ্রমিক, প্রান্তিক ব্যবসায়ীসহ নি¤œ আয়ের ১০ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে পার্বত্য জেলা পরিষদ। ১০ হাজার পরিবারের জন্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল ও ১ কেজি আলু দেয়া হবে। ত্রাণ সামগ্রী বিতরণে খরচ হবে ৪২ লক্ষ টাকা। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে তালিকা নিয়ে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

 

এডভোকেট আশুতোষ চাকমা নেতৃত্বে দীঘিনালা, রামগড় ও মানিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ করা হবে। খগেশ^র ত্রিপুরার নেতৃত্বে পানছড়ি, মহালছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় এবং নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় ত্রাণ বিতরণ করা হবে। পার্বত্য জেলা পরিষদের অন্যান্য সদস্যরা এসব কমিটির সদস্য হিসেবে থাকবেন। এছাড়া মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে স্বাস্থ্য বিভাগকে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে ৫০০ পিস পিপিআই (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী) প্রদান করা হয়েছে। বাকী অর্থ রিজার্ভ ফান্ডে জমা রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ