• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

ইউপিডিএফ সভাপতি`র বিজু,বৈসুক, সাংক্রাইন’র শুভেচ্ছা জানালেন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Apr 2020   Saturday

জাতীয় ঐতিহ্য ধরে রাখার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পারিবারিক গণ্ডির মধ্যে সীমিত আকারে বিজু,বৈসুক, সাংক্রাইন এর উৎসবে খানাপিনা আয়োজনের আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা।  পাশাপাশি উৎসবে এমন কিছু না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন যাতে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যাঘাত সৃষ্টি হয়।

 

শনিবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সভাপতি প্রসিত বিকাশ খীসা এ আহ্বান জানিয়েছেন।

 

বিবৃতিতে ইউপিডিএফ নেতা পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী অন্যতম সামাজিক উৎসব বিজু,বৈসুক, সাংক্রাইন এর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসীসহ দেশবাসী, বিদেশে প্রবাসী পাহাড়ি ও কারাগারে আটক পার্টির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শুভেচ্ছা জানান এবং সকলের সুখ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

 

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘এ বছর এমন সময়ে এ বিজু,বৈসুক, সাংক্রাইন উৎসবের আগমণ ঘটেছে যখন বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী তার করাল থাবা বিস্তার করে ইতিমধ্যে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই ভাইরাসের কারণে দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছে এবং জনগণকে অবরুদ্ধ অবস্থায় দিনযাপন করতে হচ্ছে।’

 

‘পার্বত্য চট্টগ্রামে করোনাভাইরাসের ভয় ও আতঙ্ক ছাড়াও জনগণকে সব সময় দমনপীড়ন ও গ্রেফতারের ভয়ে ত্রটস্থ থাকতে হয়’ উল্লেখ করে তিনি  তিনি অভিযোগ করে  বলেন, ‘এ পরিস্থিতিতে স্বাভাবিকভাবে উৎসব ম্লান হতে বাধ্য।’ তা সত্বেও জাতীয় ঐতিহ্য ধরে রাখার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পারিবারিক গণ্ডির মধ্যে সীমিত আকারে  খানাপিনা আয়োজনের  তিনি আহ্বান জানান।

 

বিবৃতিতে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ২৬ মার্চ জারিকৃত সার্কুলারে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে করোনা মোকাবিলায় সব সময় জনগণের পাশে থাকার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ