• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাজস্থলীতে রেশনবাহী হেলিকপ্টারে আগুন, নিরাপদে রয়েছেন পাইলট ও ক্রুরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020   Sunday

রোববার সকালের দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাইছড়ি ইউনিয়নের দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে  অবতরনের সময় একটি হেলিকপ্টারে আগুন ধরে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারের  পাইলটসহ ৪জন দ্রুত  অবতরণ করায় তারা সুস্থ রয়েছেন। 

 

জানা  যায়, কাপ্তাই উপজেলা থেকে রোববার সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাঙামাটির রাজস্থলী উপজেলার বলি পাড়ার সেনাক্যাম্পে রেশন  পৌতে দিতে যায়। এতে সেনাক্যাম্পের হেলিপ্যাডে অবতরণ করার সময় হেলিকপ্টারটি যান্দ্রিক গোলাযোগের দেখা দেয়ার আগুন ধরে যায়।  এসময় হেলিকপ্টারের স্কোয়াড্রন লিডার আদনান, ফ্লাইট লেফটেন্টে শাহেদসহ ৪ জন ক্রু প্যারাসূটের মাধ্যমে দ্রুত মাটিতে নিরাপদে অবতরণ  করেন। পরে  সেনা সদস্যরা স্থানীয় লোকজনদের সহায়তায় দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে চট্টগ্রাম থেকে  অপর একটি হেলিকপ্টার গিয়ে পাইলটসহ চার জনকে চট্টগ্রামে নিয়ে  গেছে।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমেদ খান জানান, বলি পাড়া সেনা ক্যাস্পে রেশন পৌছে দেওয়ার সময় অবতরণকালে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে হেলিকপ্টারের পাইলটসহ ৪জন দ্রুত অবতরণ করতে সক্ষম হন। তাদেরকে অপর একটি হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

 

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের(আইএসপিরআর) উপ পরিচালক মোঃ নুর ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সেনাবাহিনীর জরুরী রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে কাপ্তাই থেকে বলিপাড়া যাওয়ার পথে রাজস্থলী উপজেলার বলিপাড়া ক্যাম্পের ২শ গজ দুরত্বে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল ২১২ হেলিকপ্টার গতকাল সকাল ১১টার দিকে জরুরী অবতরণ করে। পাইলটের দক্ষতার কারণে জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারনের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই  হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের দুজন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান, ফ্লাইট লেফটেন্টে শাহেদসহ  সকল ক্রু অক্ষত ও নিরাপদে রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
আর্কাইভ