• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

৪৭ ঘন্টার পর শিক্ষার্থীর মরদেহ কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2024   Sunday

রাঙামাটির বরকল উপজেলায় নৌ দুর্ঘটনায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোজ স্কুল ছাত্রী উত্তরা চাকমার লাশ ৪৭ ঘন্টার পর রোবার উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্র, গেল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়নের জগন্নাথছড়ামুখ এলাকায় রাঙামাটি শহরগামী ট্রলার বোটকে বিপরীত দিক থেকে আসা ছোট হরিনাগামী একটি লঞ্চ ধাক্কা দিলে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় উত্তরা চাকমা। সে রাঙামাটি শহরের ভেদভেদী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ী ৩নং আইমাছড়া ইউনিয়নের কালাপুনছড়া গ্রামে। সে কিছু দিন আগে ছুটিতে গ্রামের বাড়ী গিয়েছিল।


জানা গেছে, শিক্ষাথী উত্তরা চাকমা নিখোঁজের পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল জগন্নাথছড়ামুখ এলাকা ও তার আশপাশ এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে খোঝাখুজি করে। এতে দুদিন খোজাখজির পরও তার সন্ধান পায়নি। রোববার সকাল ৯টার দিকে জগন্নাথছড়ামুখ এলাকায় উত্তরা চাকমার লাশ পানিতে ভেসে উঠে। এতে দেখতে পরে স্থানীয় লোকজন বরকল থানা পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃত উত্তরা চাকমার অভিভাবকদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা সত্যতা স্বীকার করে জানান, ৪৭ ঘন্টার পর উত্তরা চাকমার মরদেহ পানিতে ভেসে উঠেছে। শিক্ষাথীর মরদেহটি ময়নাতদন্ত ছাড়া তার মাবাবার কাছে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ