• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ফুরমোনে পর্যটকদের থেকে মোবাইল ছিনাতাইয়ের অভিযোগে আটক ১

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2024   Monday

রাঙামাটিতে ফুরমোন পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মন্টু মারমা (৪০) কে আটক করেছে যৌথ বাহিনী। পর্যটকের করা মামলায় সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

মামালার এজাহার সূত্রে জানাযায়, ১৪ জানুয়ারী ফুরমোনের টিবিমন পাড়া এলাকায় পর্যটকদের কাছ থেকে মোবাইল এবং মানিব্যাগ কেড়ে একদল অস্ত্রধারী। এঘটনায় ভুক্তভোগীদের অভিযোগরে ভিত্তিতে অভিযানে নামে যৌথ বাহিনী। তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাউখালী থানা ও নিরাপত্তা বাহীনির একটি টিম তাকে আটক করে।আটককৃত মন্টু মারমা ঘাগড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলাবাগান এলাকার পাইসাচিং মারমার ছেলে।

 

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর  জানান, সম্প্রতি  জনপ্রিয় হয়ে উঠা ফুরমোন পাহাড়ে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মন্টু মারমা  নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি অজ্ঞাত আসামীদের তদন্ত করে গ্রেফতারে প্রক্রিয়া চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ