• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষা নয়, মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2023   Monday

যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে গতানুগতিক শিক্ষা নই মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানিয়েছেন  রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
 
সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটির ঐহিত্যবাহী শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব সম্মেলন কক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতাব্বর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি  জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক,   বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নাসির উদ্দীন তালুকদার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
দীপংকর তালুকদার আরো বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সরকারের যে পরিকল্পনা তা আগামীর স্মার্ট বাংলাদেশ পরিনত করা সম্ভব হবে। তাই বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই তারা আগামী বাংলাদেশের সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ