• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মাটিরাঙায় কালো বাজারে বিক্রি হওয়া খাদ্য বান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2020   Sunday

রোববার খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গোমতির বলিচন্দ্র কার্বাারি পাড়ায় স্থানীয় চাউল ব্যবসায়ী মো. আবুল হাসেমের বাড়ি থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

 

গোমতি ইউনিয়নে নির্বাচিত ৩শ ৩৫ জন কার্ডধারীর কাছে ১০ টাকা দরে বিক্রির জন্য সরকারের বরাদ্দকৃত ৩০ কেজি ওজনের ২৮ টি বস্তা সরকারি চাল গোপনে চুরি হওয়ার খবর পেয়ে তা উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আকতার ববি। এসময় খাদ্যবান্ধব কর্মসুচীর চাল ক্রয় করার অভিযোগে মো. আবুল হাসেমকে আটক করা হয়।

 

উদ্ধার করা ২৮ বস্তা চাল উদ্ধার করে মাটিরাঙা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার মো. আব্দুল মোমিন পলাতক রয়েছে। তিনি গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেনের ছোট ভাই।

 

জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যে চাল বিক্রির জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। কিন্ত সেই চাল নির্ধারিত কার্ডধারীদের কাছে বিক্রি না করে ডিলার মো. আবদুল মোমিন ২৮ বস্তা চাল স্থানীয় চাল ব্যবসায়ীর কাছে বিক্রি করে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ক্রেতার বাড়ি থেকে ওই চাল উদ্ধার করে।

 

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, খাদ্যবান্ধব কর্মসুচীর চাল কালো বাজারে বিক্রির খবর পেয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করেছি। এই ঘটনায় সংশ্লিষ্ট ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে । এছাড়াও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের কোন গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। কোন ধরনের খাদ্য শষ্য বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ