• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় করোনার লক্ষণ নিয়ে ১ জনের মৃত্যু, তিনজনের নমূনা সংগ্রহ

লামা(বান্দরবান) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2020   Tuesday

বান্দরবানের লামায় করোনাভাইরাসের লক্ষণ নিয়ে এক আমীর হোসেন(৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লামা পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব নয়া পাড়া এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

 

জানা যায়, গেল এক সপ্তাহ ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ও ব্যক্তি। মৃত্যুর পূর্বে  তিনি বুক ব্যথা, ঘন ঘন বমি, গলা ব্যথা, জ্বর ও বুক ফুলে যাওয়ার মত লক্ষণ ছিল।

 

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, ‘নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য  মৃত ব্যক্তিসহ তার পরিবারের লোকজনদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

নিহতের বাড়ি পরিদর্শন করেছেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মো. রিজওয়ানুল ইসলাম, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, শাকেরা বেগম প্রমূখ।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে রোগীর সংস্পর্শে আশা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মৃত ব্যাক্তির ঘর লাগোয়া ২০পরিবারকে লকডাউন করা হয়েছে। মৃত ব্যক্তি পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হলে মৃত ওই ব্যক্তির পুরো গ্রামকেই লকডাউন করা হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ