• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

করোনা মোকাবেলায় খাগড়াছড়ির ধমীয় গুরু, অসহায় দুস্থ ও কর্মহীনদের পাশে এসএস ফাউন্ডেশন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2020   Saturday

‘ঘরে থাকুন নিরাপদে থাকুন’ এই শ্লোগানে করোনা কোভিড -১৯ এর বৈশি^ক দুর্যোগ মোকাবেলায় খাগড়াছড়িতে অসহায়,দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে শাহানাজ সুলতানা ফাউন্ডেশন।

 

করোনা কোভিড-১৯ বাংলাদেশে আক্রান্ত হওয়ার পর থেকে খাগড়াছড়িতে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রাম ও বাড়ীতে গিয়ে নিজে খাদ্য সহায়তা দিয়ে আসছেন শাহানাজ সুলতানা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানাজ সুলতানা। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে খাগড়াছড়ি শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধর্মীয় গুরু অসহায় ও দুস্থ ৭০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন শাহানাজ সুলতানা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানাজ সুলতানা। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল,ডাল, পেয়াজ,লবন,আলু ও সাবান। 

 

ত্রাণ নিতে আসা কলিকা রানী চাকমা বলেন এখন খুব খারাপ সময় যাচ্ছে। এই সময়ে এ খাদ্র সহায়তা পেয়ে অনেক উপকার হলো। তিনি শাহানাজ সুলতানা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানাজ সুলতানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


এক ধর্মীয় পুরোহিত বলেন এই দুযোগের সময়ে এসএস ফাউন্ডেশন যে মানুষের পাশে দাড়িয়েছে তা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এসএস ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


খাদ্য সহায়তা বিতরন কালে শাহানাজ সুলতানা বলেন এসএস ফাউন্ডেশন এই করোনা কোভিড-১৯ দুর্যোগ মোকাবেলার জন্য তিনি খাগড়াছড়িতে এক হাজার অসহায়,দুস্থ কর্মহীনদের মঝে এই খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছেন। এবং এ খাদ্য সহায়তা এসএস ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় তিনি বলেন সরকারের পাশাপাশি তিনি মানুষের জন্য কিছু করতে চান। তাই তার এই ক্ষুদ্র প্রয়াস।

 

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম বলেন এসএস ফাউন্ডেশন, বৈশি^ক এই দুর্যোগে ঘরে থাকুন নিরাপদে থাকুন এই শ্লোগানে যে অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন তা সত্যি প্রসংশনীয়। তিনি তার মতো সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের অসহায় ও কর্মহীনদের সহযোগীতা করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ