• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনা ভাইরাস প্রতিরোধে
পাহাড়ে কর্মহীনদের মানবিক সহায়তায় শাইনিং হিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2020   Saturday

করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় পাহাড়ের কর্মহীন দরিদ্র মানুষের পাশে সরকারী সহযোগিতার  পাশাপাশি মানবিক সহায়তা নিয়ে দাড়িয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শাইনিং হিল।  রাঙামাটির লংগদু ও বিলাইছড়ি উপজেলায়  দুই শতাধিক দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সংস্থাটি।

 

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা শাইনিং হিলের উদ্যোগে গেল ৭ ও ৮ মে লংগদু উপজেলা সদরে  এবং  শনিবার (৯ মে) বিলাইছড়ি উপজেলা সদরে দুই উপজেলার ছয়টি গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় লংগদু উপজেলায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হাসান ও সংস্থাটির লংগদু উপজেলা ত্রাণ বিতরণ সমন্বয়ক আরমান খান। অপরদিকে  বিলাইছড়ি উপজেলায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন  বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং সংস্থার বিলাইছড়ি উপজেলা ত্রাণ বিতরণ সমন্বয়ক নারায়ন ঘোষ ।

 

শাইনিং হিল’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী জানান, আমাদের সংস্থার ক্ষুদ্র সামর্থ দিয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন কিছু দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা দেয়ার চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদের কর্ম এলাকা লংগদু ও  বিলাইছড়ি উপজেলার দুই শতাধিক দরিদ্র পরিবারকে এই খাদ্য সহায়তা প্রদান করেছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ