• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

বুদ্ধকে সীলগালা করা ও রাজ বিহারে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্তের বিরুদ্ধে
দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ এর প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2020   Tuesday

বান্দরবানে রাজবিহার কমিটিকে পাশ কাঠিয়ে রাজগুরু বিহারে হাজার বছরের সত্য বুদ্ধকে সীলগালা করা ও রাজবিহারে অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখা।

 

মঙ্গলবার বিকেলে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি প্রফেসর ড. কংজঅং চৌধুরী ও সাধারণ সম্পাদক নব কুমার চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান রাজবিহার কমিটিকে পাশ কাঠিয়ে জোড় পূর্বক দলীয় প্রভাব খাটিয়ে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু সম্মিলিত ভাবে রাজ বিহারের হাজার বছরের সত্য বুদ্ধকে সীলগালা করা ও রাজবিহার দখল করে অভিষেক করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় করোনার কারনে সারা বাংলাদেশ লক ডাউন থাকতে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ খিয়ংওয়া কিয়ং রাজবিহারে বৈশাখী পূর্ণিমা পালন করতে পারেনি। যেহেতৃ এখন সারা বিশে^র ন্যায় বাংলাদেশে ও করোনা পরিস্থিতি বিদ্যামান রয়েছে। এই সময়ে এই অভিষেক অনুষ্ঠানে করা ঠিক নয় বলে বলেন তারা।

 

এছাড়া এই সময়ে করোনা পরিস্থিতির মধ্যে সম্পূর্ণ বেআইনি ভাবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু বিহারের সত্য বুদ্ধকে সীলগালা করে ও অবস্থানরত ভিক্ষু সংঘসহ মিশিলাদের ও প্রয়াত গুরু ভান্তে কর্তৃক পরিচালিত ‘বি হ্যাপী লার্নিং সেন্টারের’ অনাথ ও দুস্থ শিশুদের বিহার থেকে জোড় পূর্বক বের করে দেয়। শুধু তাই নয় তাদের ব্যবহারের সব জিনিসপত্র ছুড়ে ফেলে দেয় এবং তাদের মৃত্যুর হুমকি দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনা পরিস্থিতির মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু গেল বৃহস্পতিবার (২৮ মে) অভিষেক অনুষ্ঠান করবে বলে বান্দরবান শহরের মাইকিং করে সর্বসাধারণকে জানিয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


করোনা পরিস্থিতির এই ভয়াবহ দিনে এই অভিষেক অনুষ্ঠান না করার জন্য দাবী জানিয়েছে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। তারা এই অনুষ্ঠান বন্ধের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। না প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো স্বাক্ষর করেন সদস্য বিনোদ চাকমা,মংশেপ্রু চৌধুরী,মংশৈনু মারমা,উথোয়াই মারমা,মমং মারমা প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ