• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    
 
ads

খাগড়াছড়িতে রাজনীতিক খোকনেশ্বর ত্রিপুরা’র মাতৃ বিয়োগে বিভিন্ন মহলের শোক

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2020   Friday

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপুরার মাতা শ্রীমতি শশী বালা ত্রিপুরার মৃত্যুতে সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন মহল শোক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন।

 

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বার্ধক্য জনিত কারণে ৮৩ বছর বয়সে জেলা সদরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুর খবর পেয়ে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রয়াতার বাসায় ছুটে যান। ওখানে তিনি এক মিনিটি নীরবে দাঁড়িয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সা: সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, সদও উপজেলা আওয়ামীলীগ সভাপতি সঞ্জীব ত্রিপুরা ও সা: সম্পাদক বিশ্বজিত রায়দাশ, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক মুহাম্মদ আবু দাউদ পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে শ্রীমতি শশী বালা ত্রিপুরার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

এছাড়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি, সনাতন ছাত্র যুব পরিষদ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রয়াত শ্রীমতি শশী বালা ত্রিপুরার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জেলা সদরের নুনছড়ি হেডম্যান পাড়া এলাকায় নিজ গ্রামের বাড়ীতে প্রয়াতের দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ