• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় টিআইবি-সনাকের
fরাঙামাটিতে টেস্টিং ল্যাব,আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপনের দাবি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2020   Friday

রাঙামাটিতে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য টেস্টিং ল্যাব,আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটি জেলা শাখা।

 

শুক্রবার(২২ মে) টিআইবির রাঙামাটি এরিয়া ম্যানেজার বেনজিন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে  বলা  হয়, দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় রাঙামাটিতেও উদ্বেগজনকভাবে দিন দিন করোনা পজিটিভ রোগী বৃদ্ধি পাচ্ছে। জেলা সদরসহ দশটি উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে চ্ট্টগ্রাম বিভাগীয় শহরে প্রেরণ করা হয়। নমুনা প্রেরণের ৬ থেকে ৭ দিন পর ফলাফল পাওয়া যায়। ফলাফল প্রাপ্তীতে বিলম্ব হওয়াই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় নমুনা সংগ্রহের পর অতিদ্রুত ফলাফল প্রাপ্তী নিশ্চিত এবং করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা করার লক্ষে রাঙামাটিতে টেস্টিং ল্যাব স্থাপনের অত্যন্ত জরুরী।

 

বিবৃতিতে  আরো বলা হয়, করোনা ভাইরাস আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ ও ভেন্টিলেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাঙামাটি জেনারেল হাসপাতালে কোন আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট নেই। এছাড়া, পর্যাপ্ত টেকনোলজিস্ট সংকট রয়েছে।  তাই দ্রুত আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপন করাসহ দক্ষ টেকনোলজিস্ট নিয়োগেরও দাবি  জানো হয়েছে।

 

সম্প্রতি ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর এসেছে যা খুবই হতাশাজনক উল্লেখ করে বলা হয়, এ অবস্থায় নিয়মিত স্বাস্থ্য সেবা ব্যাহত হতে পারে। তাই  ডাক্তার, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ি প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা জরুরী বলে বিবৃতিতে দাবী করা হয়েছে ।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ