• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2020   Sunday

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে প্রসীত গ্রুপের ইউপিডিএফের এক সক্রিয় কর্মী নিহত হয়েছেন। তার নাম ধর্মজয় ত্রিপুরা। রোববার সকালে  দীঘিনালা উপজেলার দুর্গম হাজা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত  ধর্মজয় ত্রিপুরা  উপজেলার একই এলাকার সুখী চরণ ত্রিপুরার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়  রোববার সকালে বাড়ি থেকে বের হয় ধর্মজয় ত্রিপুরা । এসময় সন্ত্রাসীরা তার উপর অর্তকিত গুলি করে। এ সময় দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ধর্মজয় ত্রিপুরা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান ‘প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা বা ইউপিডিএফ গণতান্ত্রিক দলের হামলায় এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম । পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দ্যেশে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

 

এ ঘটনায় ইউপিডিএফ  প্রসিত দলের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা ধর্মজয় ত্রিপুরাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় তিনি জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেন।

 

তবে এ ঘটনা সাথে  জেএসএস এমএন লারমা দল জড়িত নয় বলে, দলের পক্ষ থেকে অন্বীকার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ