• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2020   Sunday

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষক ও তাদের রক্ষক ক্ষমতাশালী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারও দৃষ্টান্তমুলক সাজার দাবিতে রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি সদর এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল ইউমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখা সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরা।

 

বক্তারা বলেন, শাসকশ্রেণীর পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের অন্যতম একটি হাতিয়ার হলো নারী ধর্ষণ। তাই পরিকল্পিতভাবে দশকের পর দশক ধরে পার্বত্য চট্টগ্রামে একের পর এক নারী ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও ধর্ষণের প্রচেষ্টার মতো ঘটনা অব্যাহতভাবে ঘটছে। এরই অংশ হিসেবে ১৯৯৬ সালে প্রতিবাদী নারী নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছে।

 

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানের লামায় এক পাহাড়ি নারীকে গণধর্ষণ, মহালছড়ি থলিপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে গণধর্ষণ, তাইন্দং খেওয়া পাড়ায় এক কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টা, বাঘাইছড়ির সাজেকে এক নারীকে ধর্ষণের প্রচেষ্টা, বরকলে এক নারীকে ধর্ষণ প্রচেষ্টার মতো জঘন্য ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু ঘটনায় ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা ধর্ষকদের পক্ষালম্বন করে সালিশের নামে ঘটনা ধামাচাপা দিয়ে অপরাধীদের রক্ষার চেষ্টা চালাচ্ছে। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ধর্ষণ, ধর্ষণের প্রচেষ্টার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের এবং তাদেরকে রক্ষার চেষ্টাকারী ক্ষমতাশালী দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ