• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

নানিয়ারচরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বিতল অডিটোরিয়াম ভবন উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2020   Friday

বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা সদরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি দ্বিতল অডিটোরিয়াম ভবন উদ্বোধন করা হয়েছে। 

 

দ্বিতল অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সাবেক সদস্য সবির কুমার চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অডিটোরিয়াম ভবনটি উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে এ ধরনের অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। অডিটোরিয়ামটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, একটি সুস্থ সমাজ গঠনে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সকলের সম্পৃক্ত থাকা প্রয়োজন। এ অডিটোরিয়ামটি সে লক্ষ্যে এলাকার মানুষের কল্যাণে এবং সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ