• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

হুইল চেয়ার বন্দি নিংপ্রুচাই মারমার শারিরীক অবস্থার খোঁজ নিতে মহালছড়িতে খাগড়াছড়ি জেলা প্রশাসক

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2020   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে হুইল চেয়ার বন্দি মেধাবী ছাত্র নিংপ্রুচাই মারমার শারিরীক অবস্থার  খোঁজ খবর নিতে  সরেজমিনে সিঙ্গিনালা গ্রামে এসেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

নিংপ্রুচাই মারমা হুইল চেয়ারে বন্দি থাকলেও অদম্য মনোবল ও মেধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এ  অবস্থায় দুরারোগ্য ব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করা সত্বেও স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন স্বপ্নের পাঠশালা নামক একটি পাঠাগার। এ পাঠাগারে শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন অনলাইন গেম, নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখতে এখানে খেলাধূলা, গান বাজনা ও শিক্ষামূলক গল্প পড়ানো হয়।  

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্র পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হলে  মঙ্গলবার সকাল ১১টায় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ছুটে  আসেন মহালছড়ি উপজেলার  সিঙ্গিনালা গ্রামে। তখন সফর সঙ্গী হিসেবে ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, মহালছড়ি সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, মহালছড়ি উপজেল মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর। এছাড়া সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারীসহ জেলা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

 

এই সময় জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্য শেষে  স্বপ্নের পাঠশালা প্রতিষ্ঠাতা নিংপ্রুচাই মারমার হাতে  বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী ক্রয়ের জন্য ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়াও  স্বপ্নের পাঠশালার অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। 

 

জেলা প্রশাসক এর হাত থেকে ১ লক্ষ টাকার চেক গ্রহন কালে নিংপ্রুচাই মারমা খুশিতে আবেগ আপ্লুত হয়ে  সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর অতীত ও বর্তমান সময়ে  অসহ্য যন্ত্রণায় ছটপট করে হুইল  চেয়ারে বন্দি থাকার করুণ পরিণতির কথা তুলে ধরেন। সবশেষে তিনি রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ