• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনার ক্লু উদঘাটন,ডাকাতি ও ধর্ষন’ দুটিই তাদের উদ্দেশ্য ছিল

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2020   Sunday

জেলা পুলিশের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি জেলা সদরের বলপাইয়া আদামে এক পাহাড়ি বাড়িতে ডাকাতি ও গণধর্ষন ঘটনার নেপথ্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় ৯জন পেশাদার ডাকাত অংশ নেয় এবং ডাকাতি ও একই সাথে ধর্ষনই তাদের উদ্দেশ্যে ছিল বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আব্দুল আজিজ। চাঞ্চল্যকর ঘটনা নিয়ে রোববার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আব্দুল আজিজ। 

 

পুলিশ সুপার আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে জানান, গত বুধবার দিবাগত মধ্যরাতে সংঘঠিত ঘটনার পরপরই পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম থেকে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে স্বর্ন বিক্রয়ের টাকা, লুন্ঠিত টাকা এবং মোবাইল সেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্বার করা হয়।  সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ডাকাত দলের  অনেকেই একাধিকবার ধর্ষন করেছে বলে পুলিশ কাছে স্বীকার করেছে।

 

আটককৃত আসামীরা হলেন মোঃ আমিন. মোঃ বেলাল, মোঃ ইকবাল হোসেন,মোঃ আব্দুল হালিম,, মোঃ শাহিন মিয়া, মোঃ অন্তর, মোঃ আব্দর রশিদ, তাদের সকলের বাড়ী খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায়। সংবাদ সম্মেলনে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, এর সাথে রাজনৈতিক কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। 

 

এদিকে আজ দুপুরে পুলিশের হাতে আটক ধর্ষক ৭ ডাকাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

এদিকে  এ ঘটনায় আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে  রোববার সকালে খাগড়াছড়িতে মানববন্ধন ও ভিক্ষোভ মিছিল করেছে মারমা স্টুডেন্ট কাউন্সিল ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।

 

এরআগে ২৭ সেপ্টেম্বর বিকালে গণধর্ষনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৬) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। পরে আদালতে ২২ ধারায় জবানবন্ধী নিয়ে মা,র হেফাজতে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

 

উল্লেখ্য, গেল বুধবার দিবাগত রাতে খাগড়াছড়ি সদরের বলপিয়া আদাম গ্রামে এক পাহাড়ী বাড়ীতে ডাকাতি ও গণ ধর্ষন করে ৯ জন সন্ত্রাসী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ