• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

“সবুজ পাহাড়ের বাকে ” পাঁচ দিন ব্যাপী আর্ট ক্যাম্প সমাপ্ত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2020   Sunday

প্রকৃতির মাঝে থেকে আঁকা “সবুজ পাহাড়ের বাকে ” পাঁচ দিন ব্যাপী আর্ট ক্যাম্প শেষ হয়েছে।  এ উপলক্ষে রোববার সন্ধ্যা ৬ টায় খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃগোষ্ঠি ইনস্টিটিউট হল রুমে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ক্ষুদ্র-ন-ৃগোষ্ঠি ইনস্টিটিউট এর উপ-পরিচালক জীতেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক লুবাইসু চৌধুরী, হিল আর্টিস গ্রুপের সাধারণ সম্পাদক জয়দেব রোয়াজা।


প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস বলেন, প্রকৃতির মাঝে থেকে আঁকা “সবুজ পাহাড়ের বাকে ” পাঁচদিন ব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্টি ইনস্টিটিউট এর একটি সুন্দর উদ্যোগ। এটি নিঃসন্দেহে প্রসংশনীয়। এর মাধ্যমে শিল্পীরা প্রকৃতির মাঝে থেকে মনের মাধুরী মিশিয়ে শিল্পীরা নিজের শিল্পী সত্বাকে ফুটিয়ে তোলার সুযোগ পান। ক্ষুদ্র নৃ-গোষ্টি ইনস্টিটিউট আগামীতে এই ধরনের আর্ট ক্যাম্পের আয়োজন করলে জেলা প্রশাসন থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে বলে বলেন তিনি।


চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক লবাইসু চৌধুরী এই ধরনের আর্ট ক্যাম্প করার জন্য ক্ষুদ্র-ন-ৃগোষ্ঠি ইনস্টিটিউট এর উপ-পরিচালক জীতেন চাকমাকে ধন্যবাদ দেন। তিনি বলেন প্রকৃতির মাঝে থেকে মনে মতো করে ছবি আঁকতে পেরেছে। এটি একমাত্র ক্ষুদ্র-ন-ৃগোষ্ঠি ইনস্টিটিউট এর উপ-পরিচালক জীতেন চাকমার মাধ্যমে সম্ভব হয়েছে। তিনি বলেন প্রকৃতি কিন্তু আমাদের তৈরি করে এবং এই সময়কার কনটেন্ট পুরনের সময়ে শিল্পটা শিল্পীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সম মিলিয়ে উপযুক্ত সময়ে এই ক্যাম্প।


ক্ষুদ্র-ন-ৃগোষ্ঠি ইনস্টিটিউট এর উপ-পরিচালক জীতেন চাকমা বলে এই করোনা কালীন সময়ে ও অনেক গুলো প্রোগ্রাম করেছে।


পাঁচদিন ব্যাপী এই ক্যাম্পে তিন পার্বত্য জেলার ২০ জন শিল্পী অংশ গ্রহন করেন। তাদের প্রত্যেককে ক্ষুদ্র-ন-ৃগোষ্ঠি ইনস্টিটিউট এর পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র-ন-ৃগোষ্ঠি ইনস্টিটিউট এর শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উল্লেখ্য,গেল বুধবার উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এই আর্ট ক্যাম্পের উদ্ধোধন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ