• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত১,আহত ৭

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2021   Wednesday

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড় ব্রিজের কাছে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্র যাত্রী এক কিশোরী নিহত এবং আরো মাহেন্দ্র যাত্রী ৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা গামী মাহন্দ্রেটি আলুটিলা বড় ব্রীজ এলাকায় পৌছলে বিপরতী দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমূখি সংঘর্ষ ঘটলে মাহেন্দ্র যাত্রী মাটিরাঙ্গার স্কুল টিলার হারুন অর রশিদের মেয়ে নুসরাত জাহান (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরুতর আহত হন নিহত নুসরাত জাহানের মা তৈয়বা বেগমসহ ৬ জন। নিহত ও আহত প্রত্যেকেই মাহেন্দ্র গাড়ির যাত্রী। মাহেন্দ্রটির সাথে সংঘর্ষ পর পর ট্রাক ও মাহেন্দ্রটি পুলিশ আটকাতে পারলেও মাহেন্দ্র ট্রাকের চালক পালিয়েছে গেছে।


খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ পূর্ণ জীবন চাকমা জানান মাহেন্দ্র-ট্রাক্স সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ছয়জনকে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে নাম পরিচয় জানাতে পারেনি তিনি।


খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি তদন্ত গোলাম আবছার আলুটিলা বড় ব্রীজ এলাকায় মাহেন্দ্র-ট্রাক্স সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও সাত জন আহত বিষয়টি স্বীকার করেন। তিনি আরো জানান এ ঘটনায় এখনো মামলা হয়নি নিহতের পরিবার থেকে মামলা করতে এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক ও মাহেন্দ্রটি আটকাতে পারলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ