• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়ি ভাইবোনছড়ায় এলজিএসপি’র প্রকল্পের কাজ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2021   Sunday

খাগড়াছড়ি সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের এলজিএসপি-৩ প্রকল্পের সমাপ্তকরণ কাজ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের এলজিএপি-৩ প্রকল্পের ফ্যাসিলিটেটর অরুনদর্শী চাকমা।

 

রোববার সকালে তিনি ৫নং ভাইবোনছড়া কলেজের দুইকক্ষ বিশিষ্ট ল্যাট্রিন নির্মাণ, পানির ট্যাংক ও পাম্প স্থাপন,  কুমারধন পাড়া কৃষকদের কৃষি সেচের সুবিধার্থে সেচ ড্রেন নির্মাণ ও বানছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ নির্মান এর কাজ পরির্দশন করেন।

 

প্রকল্প গুলোর কাজের মান নিয়ে ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন ২০-২১ অর্থবছরে এলজিএসপি-৩ থেকে বরাদ্দ দেয়া ৫ টি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কাজের গুনগতমান ঠিক রেখে প্রকল্পগুলোর কাজ শেষ করেছেন বলে জানান তিনি। তিনি আশা করেন তার কাজের গুনগতমান দেখে এলজিএসপি থেকে সামনের অর্থবছরে জনস্বার্থে আরো বেশি পাবেন।

 

প্রকল্প গুলো পরিদর্শন কালে এলজিএপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অরুনদর্শী চাকমা বলেন, এলজিএসপি সরকারের এমন একটি প্রকল্প যে কাজের কোন ফাঁকি দেয়ার সুযোগ নেই। এই প্রকল্পের গুলো কাজ শতভাগ নিশ্চিত করা হয়।  তবে এলজিএসপি থেকে আমি পরিদর্শন করলেও  কাজগুলো শতভাগ বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ।  খাগড়াছড়ি সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নে ৫ টি প্রকল্পের কাজ শেষ করেছে ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ। প্রকল্প গুলোর কাজের মান নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

 

প্রকল্প পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া কলেজের অধ্যক্ষ চন্দন ত্রিপুরা, ৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ৫ নং ওয়ার্ডের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা ও ইউনিয়ন পরিষদ সচিব রত্না চাকমা।।

 

হিলবিডি২৪/সম্পাদনা/সি,আর

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ